Www.youtube.com/KoyesMediaআল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হন-
আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব
বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে বিশকুটী সাহেবের ইসালে সওয়াব মহফিল সম্পন্ন হয়েছে
আল্লাহ পৃথিবীসহ গ্রহ নক্ষত্র এবং মানুষসহ সব প্রাণী গাছপালা উদ্ভিদের সৃষ্টিকর্তা। সোজা কথায় যা কিছু সৃষ্ট সব কিছুর সৃষ্টিকর্তা তিনি। কারণ আল্লাহ ছাড়া কারোরই সৃষ্টি করার ক্ষমতা নেই। আল্লাহ যেহেতু সবকিছুর সৃষ্টিকর্তা সেহেতু তিনি চান তার সৃষ্টিজীবরা তার সব সৃষ্টির প্রতি মমত্ববোধ করুক। আজ রাতাবাড়ীর আমরতলে উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, হজরত আল্লামা নিজাম উদ্দিন চৌধুরী ছাহেব ক্বিবলাহ বিশকুটী রহঃ এর ইসালে সওয়াব মাহফিলে তালিম তরবিয়ত পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন, বিশকুটী সাহেবের খলিফা, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুহতারাম সভাপতি, শাইখুল হাদিস, অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব।
তিনি আরও বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের উচিত অপর সব মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া। সহমর্মিতার পরিবেশ বজায় রাখা। শুধু মানুষ নয়, প্রতিটি মানুষের কর্তব্য সব সৃষ্টি তা পশুপাখি হোক, গাছপালা হোক, নদী পাহাড় হোক সব কিছুর প্রতি মমত্ববোধ পোষণ করা।
বলেন, সব সৃষ্টির সঙ্গে সদাচরণ ও সৃষ্টির সেবা এক মহান ইবাদত। এ ধরনের ইবাদতকারীকেই আল্লাহ পছন্দ করেন।
শাইখুল হাদিস, অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেবের উদ্যোগে আজকের ইসালে সওয়াব মাহফিলে অগণিত আলিম উলামাগন সহ হাজার হাজার বিশকুটী অনুসারীদের উপস্থিতি ছিল নজরকাড়া। সবশেষে পবিত্র মিলাদ শরীফ, বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত এবং শিরণী বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

0 Comments:
Post a Comment